Modi Birthday Wishes Mamata Banerjee – আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন। এই বিশেষ দিনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রতি বছরের মতোই প্রধানমন্ত্রী এদিন নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন —
“পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি।”
![]()
যদিও প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতা — দুইজনের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন, এবং প্রায়শই একে অপরের কড়া সমালোচনাও করেন, তবুও বিশেষ দিনে সৌজন্য বিনিময়ে ভোলেন না কেউই।
মোদীর জন্মদিনেও প্রতিবছর শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এই ধরনের শুভেচ্ছা বার্তা আবারও প্রমাণ করে — ব্যক্তিগত সৌজন্যের জায়গা রাজনীতির বাইরেই আলাদা।