West Bengal Old Voter List Download – পশ্চিমবঙ্গের ১৯৫২ ও ১৯৭১ সালের পুরনো ভোটার লিস্ট এখন আর অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হয় না। রাজ্য আর্কাইভ অধিদপ্তরের পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই অনলাইনে এই ভোটার লিস্ট ডাউনলোড করা যায়। এছাড়াও একই পোর্টাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে আরও কয়েকটি বছরের ভোটার লিস্ট পাওয়া যায় – ১৯৫২, ১৯৫৬, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬১, ১৯৬৬, ১৯৬৭, ১৯৬৮, ১৯৭০ ও ১৯৭১। এই ভোটার লিস্টগুলো দেখে সহজেই পূর্বপুরুষদের নাম, তাদের বসবাসের এলাকা ও ভোট প্রদানের তথ্য জানা সম্ভব।
ডাউনলোডের আগে যেগুলো জানা জরুরি
পুরনো ভোটার লিস্ট খোঁজার সময় নিচের দুইটি তথ্য জানা খুব গুরুত্বপূর্ণ—
- সংশ্লিষ্ট ব্যক্তি কোন সালে ভোট দিয়েছেন
- তিনি কোন জেলার কোন বিধানসভায় ভোট দিয়েছেন
এই তথ্যগুলি জানা থাকলে দ্রুত সঠিক লিস্ট খুঁজে পাওয়া যায়।
অনলাইনে পুরনো ভোটার লিস্ট ডাউনলোডের ধাপসমূহ
ধাপ–১
রাজ্য আর্কাইভ অধিদপ্তরের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন। প্রয়োজন হলে সরাসরি লিংক ব্যবহার করতে পারেন।

ধাপ–২
হোম পেজে গিয়ে—
✔ যে বছরের ভোটার লিস্ট প্রয়োজন
✔ সংশ্লিষ্ট জেলা
✔ বিধানসভা
এই তথ্যগুলো নির্বাচন করে Search এ ক্লিক করুন।

ধাপ–৩
পরবর্তী পেজে নির্বাচিত সাল, জেলা ও বিধানসভা দেখতে পাবেন। সেখান থেকে Download / View বাটনে ক্লিক করুন।

ধাপ–৪
PDF ফাইল ওপেন হবে। সেখানেই তালিকা স্ক্রল করে আপনার পূর্বপুরুষদের নাম খুঁজে নিন।
West Bengal Old Voter List Download Link – Click Here
PVC আধার কার্ড কি ভাবে অর্ডার করবেন ? নতুন নিয়ম ২০২৬ – View Now